শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

ধানের দাম বাড়ানোর সুযোগ নেই: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধানের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় প্রধানমন্ত্রী চিন্তিত জানিয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, এ মুহূর্তে ধান কিনে দাম বাড়ানোর তেমন সুযোগ নেই। তবে অন্য কোনো উপায়ে এ সমস্যার সমাধান করা যায় কি না সে ব্যাপারে সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা চলছে।

আজ শনিবার (১৮ মে) দুপুরে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সেমিনার হলে ‘জলবায়ু পরিবর্তন: কৃষি খাতের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ) আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাওসার রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ। প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. মো. নুরুল ইসলাম, সাবেক কৃষি সচিব ড. আনোয়ার ফারুক, বিসিজেএফ সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ।

মন্ত্রী বলেন, একটা সমাধান আমাদের হাতে আছে। সেটা হলো-যদি রফতানিতে যাই। তবে রফতানিতে গেলেও ঝামেলা আছে। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকিপূর্ণ দেশ। দেখে গেল রফতানি করার পর হঠাৎ বন্যায় ফসলের ক্ষতি হল, তখন আবার সমস্যায় পড়ব।

তারপরও আমরা চেষ্টা করছি, বিষয়টি সমাধান করার। রফতানি করতে হলেও ভারত, পাকিস্তান, ভিয়েতনামের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হবে। তারপরও আমরা রফতানি করার চেষ্টা করছি। ধান কাটা পুরোপুরি শেষ করার পর কিছু ধান রফতানি করার চেষ্টা করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ