শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

আরব নেতাদের জরুরি বৈঠকে ডেকেছেন বাদশা সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ (পিজিসিসি) ও আরব লীগের জরুরি বৈঠক ডেকেছেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ।

আগামী ৩০ মে মক্কায় আরব নেতাদের নিয়ে ওই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

সম্প্রতি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তেলের ট্যাঙ্কারে রহস্যজনক হামলা এবং সৌদি আরবের তেলের পাম্পে ড্রোন হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে বলে মনে করা হচ্ছে।

সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ’র এক প্রতিবেদনের বরাতে জানা যায়, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা এবং স্থিতিশীলতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করতে সৌদি বাদশা সালমান আরব নেতাদের নিয়ে শীর্ষ বৈঠকে বসবেন।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন যে, সম্প্রতি আরব আমিরাতের উপকূলে বাণিজ্যিক তেল ট্যাঙ্কারে হামলা এবং সৌদি আরবের তেল পাম্পে ড্রোন হামলার ফলে তেল সরবরাহ লাইনে বিঘ্ন ঘটায় এবং তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাদশা সালমান। শীর্ষ বৈঠকে এসব বিষয়ে আলোচনা করা হবে।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি বাদশার জরুরি বৈঠক আহ্বানকে স্বাগত জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে জটিল পরিস্থিতির ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় আরব রাষ্ট্রগুলোকে আরো ঐক্যবদ্ধ হতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ