শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

দেশজুড়ে বৃক্ষ কমায় বাড়ছে তাপমাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারাদেশে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। দেশজুড়ে বৃক্ষ কমায় বাড়ছে তাপমাত্রা।

আজ রোববার (১৯ মে) ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত ১২ মে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এর আগে কখনো এতো তাপমাত্রা পোহাতে হয়নি দেশবাসীকে।

এদিকে গত কয়েক বছরে পৌরসভা ও উপজেলা শহরগুলোতে ব্যাপকহারে দালানকোঠা নির্মাণ করা হয়েছে। এতে ব্যক্তিগত বনায়নের প্রচুর গাছপালা (বৃক্ষ) কাটা হয়েছে। গ্রামের কৃষি জমিগুলোতেও বেড়ে যাচ্ছে ঘর-বাড়ি। ধীরে ধীরে কমে যাচ্ছে কৃষি জমিও।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত একটি জেলাতেই ১৫ হাজারেরও বেশি গাছ কাটা হয়েছে। সদরের ঢাকা-রায়পুর মহাসড়কের পাশের প্রায় ৫ হাজার গাছ কাটা হয়েছে।

পরিমিত বয়স না হওয়া শর্তেও সড়ক বর্ধিতকরণে ভবানীগঞ্জ চৌরাস্তা-দাসের হাট পর্যন্ত কয়েক হাজার গাছ কাটা হয়েছে। এভাবে গাছ কাটা হচ্ছে পুরো জেলায়। তবে সড়কের পাশের হাজার হাজার গাছ কাটা হলেও এখনো পর্যন্ত নতুন করে একটি চারাও রোপণ করা হয়নি।

পরিবেশ বিশেষজ্ঞরা আরেকটু প্রাঞ্জল ভাষায় বলে থাকেন, গ্রিন হাউজ গ্যাস ইফেক্ট বা মাত্রাতিরিক্ত কার্বন নির্গমনের ফলে এমনটি হচ্ছে। এজন্য উন্নত বিশ্বকেই বেশি দায়ী করা হয়।

সবমিলিয়ে বৃক্ষহীন যত হবে পৃথিবী ততই তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। তাই গাছগাছালির বিকল্প আর কিছু নেই। তাই পরিবেশবিদরা বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দিয়ে আসছেন প্রতিনিয়তনই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ