শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

রাজনৈতিক প্রজ্ঞা ছাড়া জাতির নেতৃত্ব দেয়া যাবে না : মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলামের আয়োজনে ও লেখক ফোরামের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে মাদরাসা ছাত্রদের জন্য ২০ দিনব্যাপী লেখালেখি ও সাংবাদিকতা কোর্স। কোর্সের শিক্ষার্থীদের এসাইনমেন্টের অংশ হিসেবে সাক্ষাৎকার নিতে বলা হয়।  সেদিন মাওলানা মামুনুল হক কোর্সের ক্লাস করাতে আসলে ক্লাস শেষে নির্বাচিত শিক্ষার্থীরা সাক্ষাৎকার  নেন। আজ থাকছে টেকনাফের কোর্স শিক্ষার্থী আব্দুর রহমান আরিফীর নেয়া সাক্ষাৎকার।

-----------------------------------------------------------------------

 

আওয়ার ইসলাম : এখন দেশের প্রায় মাদরাসায় উস্তাদদের বাঁধা সত্ত্বেও ছাত্রদের রাজনীতি করতে দেখা যাচ্ছে। তো কওমী অঙ্গনের ছাত্র রাজনীতি সম্পর্কে আপনার মন্তব্য কী?

মাওলানা মামুনুল হক : আসলে ছাত্র তো ছাত্রই। চাই সে কওমি, আলিয়া বা বিশ্ববিদ্যালয় যেখানেরই হোক। ছাত্রত্বের  উদ্দেশ্য হল জ্ঞানের গভীরতা অর্জন করা।

ছাত্র রাজনীতি সম্পর্কে স্পষ্ট কথা হল, যদি এমন রাজনীতি হয় যেটা পড়ালেখার জন্য অন্তরায় হবে। কিংবা শিক্ষার ক্ষেত্রে ছাত্রদের মনোযোগের ব্যাঘাত ঘটাবে। তাহলে এ রাজনীতি ছাত্রদের জন্য উপযোগী না। এ বিষয়ে আমাদের বড়রা বয়ান ও লেখালেখির মাধ্যমে আমাদের সতর্ক করেছেন।

আর মূল কথা হলো, রাজনীতি করার আগে রাজনীতি শিখতে হবে। সংগঠন করা জানতে হবে। রাজনীতি সম্পর্কে জেনে রাজনীতি করলে সফলকাম হওয়া যাবে।

একটা সময় রাজনীতিকে আমরা মনে করতাম মাঠে ময়দানে কিছু কর্মসূচী আর মহাসড়কে মিছিল মিটিং করা। আসলে সেগুলো ছিলো রাজনীতির ক্ষুদ্র একটা অংশ।

কিন্তু এখন সময়ের পরিবর্তন হয়েছে। মাঠে ময়দানে মিছিল মিটিং করার চেয়ে কৌশলে রাজনীতি করা এখন বেশি জরুরি।

রাজনীতি করার জন্য তিনটি ধাপ অতিক্রম করতে হবে।

১. রাজনীতি সম্পর্কে প্রচুর পড়াশোনা থাকতে হবে। ২. পড়াশোনার পাশাপাশি ইন্টার্নি করতে হবে। ৩. এরপর মাঠে ময়দানে প্রাক্টিক্যাল রাজনীতি করার অভিজ্ঞতা তৈরি হবে।

আওয়ার ইসলাম : রাজনীতির জন্য পড়াশোনার প্রয়োজনীয়তার কথা আপনি নিজেই বলছিলেন। প্রশ্ন হলো মাদ্রাসা সিলেবাসে রাজনীতি বিষয়ক কোন গ্রন্থ অন্তর্ভুক্ত করার দরকার আছে কিনা?
মাওলানা মামুনুল হক : আমরা রাজনীতি করি বা না করি আমাদের পড়ালেখার মধ্যে রাজনৈতিক বিষয়টা থাকা জরুরি।পড়াশোনা ছাড়া রাজনৈতিক প্রজ্ঞা পরিপূর্ণ হবে না। একজন আলেমের যে দায়িত্ব তা হলো, জাতিকে নেতৃত্ব দেয়া। জাতিকে নেতৃত্ব দিতে হলে রাজনৈতিক শিক্ষা, দক্ষতা ও পূর্ণাঙ্গ প্রজ্ঞা জরুরি। এছাড়া কেউ কখনোই জাতির নেতৃত্ব দিতে পারবেনা।

সুতরাং রাজনৈতিক প্রজ্ঞার জন্য আমাদের পাঠ্যসূচিতে রাজনীতি বিষয় থাকা জরুরি না। এটা অর্জনের জন্য অন্য যে কোনো মাধ্যম অবলম্বন করা যেতে পারে। চাই সেটা অতিরিক্ত কারিকুলামের মাধ্যমে হোক। কিংবা ব্যক্তিগত পড়াশোনার মাধ্যমে হোক।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ