শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

আলেকজান্ডার, চেঙ্গিস খান পারেনি ট্রাম্পও পারবে না: ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানকে নিশ্চিহ্ন করার মার্কিন হুমকির জবাবে পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আলেকজান্ডার ও চেঙ্গিস খানসহ অন্য আগ্রাসীরা যেমন ইরানকে নিশ্চিহ্ন করতে পারেনি, ঠিক তেমনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিছুই করতে পারবে না।

আজ (সোমবার) এক টুইটে এ কথা বলেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী টুইটে আরও লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 'বি' টিমের সদস্যদের উসকানিতে এমন কিছু অর্জনের স্বপ্ন দেখছেন যা এর আগে কোনো আগ্রাসীই অর্জন করতে পারে নি।

জারিফের ভাষায় বি টিমে রয়েছে চার সদস্য। আর এই চার সদস্য হচ্ছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সৌদি যুবরাজ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ বিন জায়েদ।

মুহাম্মাদ জাওয়াদ জারিফ মার্কিন প্রেসিডেন্টকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান হাজার হাজার বছর ধরে টিকে আছে, কিন্তু আগ্রাসীরা অস্তিত্বহীন হয়ে পড়েছে। এ সময় তিনি আমেরিকার অর্থনেতিক সন্ত্রাসবাদের কঠোর সমালোচনা করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার এক টুইটে ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন। ইরানিরা ট্রাম্পের এ ধরণের বক্তব্যকে তার নিয়মিত বাগাড়ম্বরের অংশ বলে মনে করছেন। পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ