শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

কাজের গতি বাড়াতে মন্ত্রিসভায় পরিবর্তন আনা হয়েছে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাজের গতি বাড়াতে মন্ত্রিসভায় পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সেতু ভবনে এক মতবিনিময়সভায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা কাজের সুবিধার জন্য। কাজের সুবিধার জন্য পুনর্বিন্যাস, পুনর্গঠন অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে। প্রধানমন্ত্রী যেহেতু টিম লিডার। এ জাহাজের ক্যাপ্টেন, কাজেই রাষ্ট্রীয় জাহাজটি যাতে ভালোভাবে চলে, গতি সম্পন্ন হয়, সমন্বয় নিয়ে যেন চলতে পারে, সে জন্য প্রধানমন্ত্রী সময়ের চাহিদা মেটানো, বাস্তবতাকে আলিঙ্গন করবেন এবং সে জন্য এ ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিপরিষদ গঠন, পুনর্বিন্যাস- পরিমার্জন-পরিবর্ধনের এখতিয়ারটি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর। এ ধরনের পদক্ষেপ সব দেশেই নেয়া হয়।

প্রসঙ্গত, সরকার গঠনের চার মাসের মাথায় পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন ও নির্দিষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা ডা. মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রী পদে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মুহা. তাজুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন একই মন্ত্রণালয়ে আগে থেকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসা স্বপন ভট্টাচার্য। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বারকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জুনাইদ আহমেদ পলক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ