শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

ব্রাজিলে মদের দোকানে গুলি, নিহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাজিলের রাজধানীর উত্তরাঞ্চলের পারা রাজ্যে একটি মদের দোকানে বন্দুকধারীদের গুলিতে ১১ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা জানায়, পারা রাজ্যের রাজধানী বেলেমের সহিংসতাপূর্ণ দরিদ্র এলাকা গুয়ামায় রবিবার মধ্যরাতের এ ঘটনায় ছয়জন নারী ও পাঁচজন পুরুষ নিহত হন।

সাতজন বন্দুকধারী এ হামলায় জড়িত ছিল জানিয়ে জি-ওয়ান নিউজের ওয়েবসাইটে বলা হয়, হামলাকারীরা একটি মোটরসাইকেল ও তিনটি গাড়িতে করে এসেছিল।

এদিকে হামলায় নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি এবং হামলার সম্ভাব্য কারণ সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।

বেলেম শহরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য গত মার্চের শেষের দিকে ৯০ দিনের জন্য জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের শহরটিতে মোতায়েন করে ফেডারেল সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ