শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আলেমদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এ লক্ষ্য বাস্তবায়নে আলেমদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৯ মে) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে এতিম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আলেম-ওলামা, প্রতিবন্ধী শিশুদের জন্য আয়োজিত ইফতার মাহফিলে বক্তৃতাকালে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই বাংলাদেশ বিশ্বে সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি ও মাদকমুক্ত উন্নত ও সমৃদ্ধ দেশের মর্যাদা পাক। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় আমরা আলেম-উলেমাসহ সকলের দোয়া ও সহযোগিতা চাই।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু জাতিকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন এবং তিনি একটি ‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন।

রমজানকে দোয়া কবুলের মাস উল্লেখ করে তিনি সকলের কাছে বাংলাদেশ ও এর জনগণের জন্য দোয়া কামনা করেন।

২১ আগস্টের গ্রেনেড হামলায় আহত ব্যক্তিবর্গ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যরা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরাও এ ইফতারে উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। বায়তুল মোকাররমের সিনিয়ার পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ