শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

সৌদি বাদশার জরুরি বৈঠকে আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ কাতারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৩০ মে সৌদি আরবের মক্কায় দেশটির বাদশা সালমান আরব নেতাদের যে বৈঠক আহ্বান করেছেন তাতে কাতারকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করেছে দেশটি।

আজ সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ অভিযোগের কথা জানিয়েছেন বলে খবর দিয়েছে পার্সটুডেসহ কয়েকটি পত্রিকা।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেছেন, মক্কায় ৩০ মে অনুষ্ঠেয় শীর্ষ বৈঠকে অংশগ্রহণের জন্য কাতারের কাছে কোনো আমন্ত্রণপত্র পাঠানো হয়নি।

উল্লেখ্য, গতকাল রোববার সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, বাদশা সালমান বিন আব্দুল আজিজ পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এবং আরব লীগের জরুরি বৈঠক ডেকেছেন।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি আরব আমিরাতের উপকূলে বাণিজ্যিক তেল ট্যাঙ্কারে নাশকতা এবং সৌদি আরবের তেলের পাইপ লাইনের পাম্পিং স্টেশনে ড্রোন হামলার প্রেক্ষাপটে এই জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

ওই কর্মকর্তা জানান, ওইসব ঘটনায় বাদশা সালমান গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ ধরনের হামলার পরিণতির বিষয়ে দুই শীর্ষ বৈঠকে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ