শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ এর ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ তথা জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ-এর ৩য় কেন্দ্রীয় পরীক্ষা-১৪৪০হি. ২০১৯ এর ফলাফল প্রকাশিত হয়েছে।

আজ রোববার (২৬ মে) বেলা ১১টায় জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড মিলনায়তনে বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ-এর পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি সাইফুল ইসলাম বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের অনুপস্থিতিতে বোর্ডের মহাসচিব ও আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাবনগর ঢাকার প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ আলীর কাছে চুড়ান্ত ফলাফল হস্তান্তর করেন।

তিনি বলেন, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। তিনি আমাদের কে যথাসময ফলাফল প্রকাশ করার তাওফিক দিয়েছেন। আমাদের বোর্ডের ফলাফলের মান অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ।
মুফতি মুহাম্মদ আলী বলেন, রেজাল্ট প্রকাশের সময় আমাদের বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ সাহেব অনুপস্থিত ছিলেন।

তবে তার তত্বাবধানেই এ রেজাল্ট প্রকাশ করছে। বোর্ডের সাথে সংশ্লিষ্ট সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ৩য় কেন্দ্রীয় পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ২৯৯০ জন। পাশের হার ৮৭.৭১%।

এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা হোসাইন আহমদ, মুফতি আবুল কাসেম, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মাওলানা আসআদ, মাওলানা হুসাইনুল বান্না, মুফতী সাইফুল ইসলাম, মাওলানা এনায়েত, মাওলানা বশিরুল্লাহ, মাওলানা ফয়সল উমর ফারুক ও মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।

নিম্নে জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত পরীক্ষাতে প্রত্যেক জামাতে মেধা তালিকায় যারা আছেন তাদের নাম উল্লেখ করা হলো:

মারহালা— ইফতা
১. জামিয়া শায়খ যাকারিয়্যা ঢাকা, কাঁচকুড়া, উত্তরখান মাদরাসার ছাত্র মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ। তার গড় নাম্বর ৯১.০০%। বিভাগ- মুমতায।  ২. জামিয়া শায়খ যাকারিয়্যা ঢাকা, কাঁচকুড়া, উত্তরখান মাদরাসার ছাত্র মুহাম্মদ আবু বকর ছিদ্দীক। তার গড় নাম্বার ৯০.৬০%। বিভাগ- মুমতায। ৩. দারুল উলুম মাদরাসা মিরপুর-১৩, ঢাকা এর ছাত্র মুহাম্মদ হাবিবুল্লাহ। তার গড় নাম্বার ৯০.০০%। বিভাগ- মুমতায।

মারহালা— ফযীলত (বালক)
১. আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাব নগর মাদরাসার ছাত্র মুহাম্মদ তাসলিম মাহমুদ। তার গড় নাম্বার ৯১.৩৭%। বিভাগ- মুমতায। ২. আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাব নগর মাদরাসার ছাত্র মুহাম্মদ শোয়াইব আহমাদ। তার গড় নাম্বার ৯০.১৩%। বিভাগ- মুমতায।
৩. জামিআ ইকরা বাংলাদেশ-এর মাত্র মুহাম্মদ মুহাইমিনুল জান্নাহ। তার গড় নাম্বার ৮৮.২৫%। বিভাগ-মুমতায।

মারহালা— সানাবিয়া উলইয়া (বালক)
১. আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাব নগর মাদরাসার ছাত্র মুহাম্মদ জোবায়ের আহমদ। তার গড় নাম্বার ৯৩.২৮%। বিভাগ- মুমতায। ২. জামিআ ইকরা বাংলাদেশ-এর মাত্র মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তার গড় নাম্বার ৯২.১৪%। বিভাগ- মুমতায।

৩. আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাব নগর মাদরাসার ছাত্র মুহাম্মদ ইমাম হোসাইন। তার গড় নাম্বার ৯১.৮৫%। বিভাগ- মুমতায।

মারহালা— মুতাওয়াসসিতা (বালক)
১. জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া ইছাপশর বেলংকা মাদরাসার ছাত্র মুহাম্মদ ফজলে রাব্বী। তার গড় নাম্বার ৯৬.৭১%। বিভাগ- মুমতায। ২. জামিয়া মাদানিয়া আসআদুল উলুম মাদানীনগর খুলনা মাদরাসার ছাত্র মুহাম্মদআবু জর শেখ। তার গড় নাম্বার ৯৬.০০%। বিভাগ- মুমতায। ৩. জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া ইছাপশর বেলংকা মাদরাসার ছাত্র শাকিল আহমদ। তার গড় নাম্বার ৯৫.৪৩%। বিভাগ- মুমতায।

মারহালা— ইবতিদাইয়্যাহ (বালক)
১. জামিয়াতুস সাহাবা মাদরাসা, রাখালগাছি বাগেরহাট সদর-এর ছাত্র মুহাম্মদ আল আমিন। তার গড় নাম্বার ৯১.০০%। বিভাগ- মুমতায।  ২. (ক) আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাব নগর মাদরাসার ছাত্র মোহাম্মদ আলী। তার গড় নাম্বার ৯০.৫৭%। বিভাগ- মুমতায। ২. (খ) জামিয়া আশরাফিয়া নূরেরচালা মাদরাসার ছাত্র মুহাম্মদ রাকিবুল হাসান। তার গড় নাম্বার ৯০.৫৭%। বিভাগ- মুমতায।
৩. নশাসন কওমিয়া ইসলামিয়া মাদরাসার ছাত্র মুহাম্মদ মাসুদ আলম। তার গড় নাম্বার ৮৮.২৯%। বিভাগ- মুমতায।

মারহালা— হিফজ (৩০ পারা)
১. জামিয়া ইসলামিয়া হানীফিয়া বাঘিবাড়ী মাদরাসার ছাত্র মুহাম্মদ ওমর হাসান। তার গড় নাম্বার ৯৮.৫০%। বিভাগ- মুমতায। ২. (ক) মুনীর শাহীর তাহফীজুল কুরআন একাডেমী-এর ছাত্র মুহাম্মদ মাহফুজুর রহমান। তার গড় নাম্বার ৯৮.০০%। বিভাগ- মুমতায। ২. (খ) জামিয়া ইসলামিয়া তহুরিয়া ও আলিমুন্নেসা মাদরাসার মুহাম্মদ নূর নবী। তার গড় নাম্বার ৯৮.০০%। বিভাগ- মুমতায। ৩. (ক) দারুল উলুম রশিদিয়া কওমি মাদরাসার ছাত্র আবু রায়হান। তার গড় নাম্বার ৯৭.৫০%। বিভাগ- মুমতায।

৩. (খ) জামিয়া মাদানিয়া আসআদুল উলুম মাদানীনগর মাদরাসার ছাত্র মুহাম্মদ রবিউল ইসলাম। তার গড় নাম্বার ৯৭.৫০%। বিভাগ- মুমতায। ৩. (গ) খানজাহান আলী মহিলা মাদরাসা, পলট নং-৬১ এর ছাত্রী মুছাম্মাদ মুমতাহিনা মারিয়াম। তার গড় নাম্বার ৯৭.৫০%। বিভাগ- মুমতায।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ