মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয় যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

‘যত শিগগিরই সম্ভব কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল’ চান বিজেপি এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৩৭০ ধারার মাধ্যমে কাশ্মিরকে বিশেষ মর্যাদা দিয়েছে ভারতীয় সংবিধান। এবার সেই মর্যাদা যত শিগগিরই সম্ভব বাতিল করবেন বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি রবীন্দ্র রায়না। বিজেপির জয়ের তিন দিনের মাথায় তিনি একথা বলেন।

রবীন্দ্র রায়না বলেন,“৩৫ এ ধারা একটি সাংবিধানিক ভুল এবং ৩৭০ ধারা ঘৃণার দেওয়াল তৈরি করেছে। যত তাড়াতারি সম্ভব এই দু’টি সাংবিধানিক ধারা বাতিল করা দরকার।’

তিনি আরও বলেন, “এই দুই সাংবিধানিক ধারা জম্মু এবং লাদাখের মানুষের প্রতি অবিচার করেছে। বিজেপি বহুদিন আগে থেকেই এই ধারা তুলে নেওয়ার জন্য লড়াই করেছে।”

রবীন্দ্র রায়না বলেন, “৩৭০ ধারা কখনই স্থায়ী ধারা হিসেবে আনা হয়নি। মেয়াদ বারবার বাড়িয়ে দেওয়ায় এখনও রয়ে গিয়েছে এই ধারা। আজকে দাঁড়িয়েও একে সংবিধানের সাময়িক সংস্থান হিসেবেই ধরা হয়।”

তার দাবি,“উপত্যকার গরিব মানুষকে লুঠ করে শ’খানেক রাজনৈতিক পরিবারের সুবিধা করে দেওয়া এবং অঞ্চলে বিচ্ছিন্নতাবাদ এবং সন্ত্রাসবাদে প্রশ্রয় দিয়েছে ৩৭০ ধারা।”

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ