মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

‘এবার ঈদে যাত্রীরা নিরাপদে বাড়ি যাবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন পারাপারে পাটুরিয়া ঘাটসহ সব ঘাটে প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপারের জন্য ফেরিঘাটগুলোকে উপযোগী করাসহ ফেরি সংখ্যাও বাড়ানো হয়েছে। এবার ঈদে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে বাড়ি যেতে ও ফিরে আসতে পারবে।’

বুধবার (২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট পরিদর্শনে এসে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নৌপথগুলো সচল করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। নৌপথ ছাড়া মহাসড়কও যেন যানজট মুক্ত থাকে সেবিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। যাত্রী ও সাধারণ মানুষের সহযোগিতায় এবারের ঈদ যাত্রা অনেক বেশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্য হবে।

তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে আমার ১০ হাজার কিলোমিটার নৌপথ তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি। নৌপথগুলো সুগম করার জন্য আরও বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মাহবুব উল ইসলাম, জেলা প্রশাসক (ডিসি) এসএম ফেরদৌস, পুলিশ সুপার (এসপি) রিফাত রহমান শামীম, বিআইডব্লিউটিসির ডিজিএম আজমল হোসেন প্রমুখ।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ