মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

বিজেপির অফিস লাইব্রেরিতে কুরআন শরিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার জন্য সাফল্য আসার পরদিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘দেশের সংখ্যালঘু মুসলমানদের আস্থা অর্জন করতে হবে’। কিন্তু এর পরদিনই দেশটির বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর আক্রমণের খবর পাওয়া যায়।

এই পরিস্থিতিতে বিজেপির এক অফিসের লাইব্রেরিতে পবিত্র কুরআন কিনে আনার খবর ভিন্ন মাত্রা যোগ করেছে। বিজেপির লাইব্রেরিতে কুরআন শরিফ রাখার এ ঘটনা উত্তরাখণ্ডে। দেরাদুনে দলটির হেড কোয়ার্টারে গীতা রয়েছে, বাইবেল রয়েছে; এবার সেখানে যুক্ত হলো কুরআন শরীফ।

উত্তরাখণ্ড বিজেপির সহকারী মিডিয়া ইনচার্জ সাদাব শামস বলেন, ‘আমি দুই কপি কুরআন শরিফ কিনে এনেছি। এর মধ্যে এক কপি হিন্দি ও অপর কপি ইংরেজি। দুই কপি কিনেছি লাইব্রেরির জন্য।’

তিনি আরও বলেন, ‘আমি সব পাঠকের কাছে আবেদনও করছি, কুরআন শরিফ পড়ার জন্য। কুরআন পাঠ করলে ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূর হবে মানুষের।’ বিজেপির রাজ্য সভাপতি অজয়  ভাট কুরআন শরিফ লাইব্রেরিতে রাখার প্রশংসা করেছেন। উল্লেখ্য, গত বছর বিজেপি সভাপতি এই লাইব্রেরিটি উদ্বোধন করেছেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ