শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জলপাইয়ের হাট ঘিরে কোটি টাকার বাণিজ্য, বদলে যাচ্ছে পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি এক মাস পর গাজীপুরের পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য ধামইরহাট সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি?

২০২৩-২৪ অর্থবছরে ১০ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্য: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ১০ শতাংশ অর্জনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।

শুক্রবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে ঘাটতি জিডিপির ৫ শতাংশের মধ্যে রাখা হয়েছে। মূল্যস্ফীতি ধরা হয়েছে সাড়ে ৫ শতাংশ।

তিনি বলেন, পদ্মা সেতুর ২ কিলোমিটার দৃশ্যমান হয়েছে। সেতুর ৬৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৩০ সালের মধ্যে ৩ কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।২০১৯-২০ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্মেলনে বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বেকারত্ব ঘুচাতে স্টার্টআপ ফার্ড সৃষ্টি করা হয়েছে। বরাদ্দ দেয়া হয়েছে ১০০ কোটি টাকা।

এর আগে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল হাসপাতাল থেকে সরাসরি সংসদে এসেছিলেন নিজের প্রথম বাজেট উপস্থাপন করতে। কিন্তু বক্তৃতা শুরু করেও বেশিদূর এগোতে পারেননি তিনি। তার বাকি বক্তৃতা পড়ে শোনান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘সমৃদ্ধ আগামীর পথযাত্রা’ নামে আগামী ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট পেশ করা হয়। আগামী ৩০ জুন সংসদে পাস হওয়ার পর ১ জুলাই থেকে তা কার্যকর হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ