মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা

ওমানে ইসরায়েলের দূতাবাস খোলার ঘোষণায় ফিলিস্তিনের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরব রাষ্ট্র ওমানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে ইসরায়েল। একইসঙ্গে মাস্কাটে ইসরায়েলি দূতাবাস খোলা হবে বলে জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন।

গতকাল সোমবার হার্জলিয়া সম্মেলনে মোসাদ প্রধান ইয়োসি কোহেন দূতাবাস চালুর বিষয়টি জানান। তিনি বলেন, সম্প্রতি ওমানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্কের কথা ঘোষণা করা হয়েছে এবং সেখানে এখন ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির কার্যালয় খোলা হবে।

তিনি আরও বলেন, আরব এ রাষ্ট্রটির সঙ্গে আমাদের কোনও শান্তি চুক্তি নেই। কিন্তু এরই মধ্যে যৌথ স্বার্থ, বৃহত্তর সহযোগিতা ও যোগাযোগের উন্মুক্ত চ্যানেল তৈরি হয়েছে।

১৯৯০-এর দিকে ইসরায়েল এবং ওমান বাণিজ্য সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল। কিন্তু ২০০০ সালে দ্বিতীয় ইন্তিফাদা শুরুর পর ওমান সে প্রক্রিয়া বাতিল করে। তবে গত অক্টোবরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওমান সফর করলে দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ হয়।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির কার্যালয় খোলার অনুমতি দেয়ার বিষয়ে ওমানকে হঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিন।

ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলওর নেত্রী হানান আশরাভি বলেছেন, ওমান সম্প্রতি ফিলিস্তিনে দূতাবাস খোলার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানাই। তবে ইসরায়েলের সঙ্গে ওমানের সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে মাস্কাটকে রাজনৈতিক মূল্য দিতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ