মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার

বিজেপি শাসিত আসামেই ‘জয় শ্রীরাম’ না বলায় তিন মুসলিমকে বেধড়ক মারধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

ন্যক্কারজনক ঘটনা সাক্ষী হলো এবার আসাম। কয়েকজন উগ্র হিন্দুত্ববাদী তিন মুসলিম যুবককে মারধরের করে, জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ফারুকউদ্দিন আলী আহমেদ মেডিক্যাল কলেজের নিকটবর্তী এলাকায় ঘটনাটি ঘটেছে।

ঝড়খণ্ডে কয়েকজন মুসলিম যুবককে জোর করে জয় শ্রীরাম বলানোর কয়েকদিন পরই একজনকে গ্রেফতার করা হয়েছিল। তার পরেও দেশের বিভিন্ন প্রান্তে এর তাণ্ডব বেড়েই চলেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই চারজন দুর্বৃত্ত মোটরবাইকে করে এসে রাকিবুল হক নামে এক ঔষধের দোকানের কর্মচারীকে মারধর করে। এদিকে আসামের পশ্চিম বরপেটা ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, দুষ্কৃতীরা কুরবান খান ও বুরান আলিকেও মারধর করে।

কোনো কারণ ছাড়াই অকথ্য গালিগালাজ করে। কুরবান ও বুরান স্থানীয় চায়ের দোকানে কাজ করে। দেশের সংখ্যালঘু সম্প্রদায় যে বড় আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে সেটা বলার অপেক্ষা রাখে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ