মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কুরবানির জন্য 'দোষমুক্ত' পশু কোনটি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানভীর সিরাজ
অথিতি লেখক

কুরবানি একটি ওয়াজিব আমল। মর্যাদার দিক দিয়ে ফরজের পরে যার অবস্থান। এটি হজরত ইবরাহীম আ. এর সুন্নত এবং স্মৃতি। সাহাবাগণ জানতে চেয়েছেন, 'তাতে আমাদের জন্য কি কোনো সওয়াব আছে ?' রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, ঐ কুরবানির পশুর প্রত্যেক লোমের পরিবর্তে এক একটি করে সওয়াব লেখা হবে, দেয়া হবে। (মিশকাত: ১২৯)

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর প্রত্যেক বছর কুরবানি করেছেন এবং কুরবানি করতে জোর তাগিদ দিয়েছেন। ইসলামি শরিয়াহ বোর্ডের সর্বোচ্চ ফিকাহ পরিষদের মতামত হচ্ছে কুরবানি একটি ওয়াজিব আমল। সামর্থ্যবান প্রত্যেক পুরুষ- মহিলা এটি অবশ্যই আদায় করবেন।

কুরবানি করতে হয় উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি জবাই করে। মানবতার ধর্ম ইসলাম নীতির মালা দিয়ে প্রতিটি আমলকে মালা গেঁথে দিয়েছে, যাতে আমল করতে সহজ হয়, এবং চক্রান্তকারী চক্রান্তে পা না বাড়াই। আসুন, এবার আমরা 'কুরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে ইসলামি নীতিমালা কী কী - এ বিষয়ে বিস্তারিত আলোচনার করি।

কোন পশুর কেমন বয়স প্রয়োজন: উট পাঁচ বছর বয়সের। গরু এবং মহিষ কমপক্ষে দুই বছর হতে হবে। ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে এক বছর হওয়া আবশ্যক। তবে ৬/৭ মাসের ভেড়া বা দুম্বা দেখতে যদি ১ বছরি বাচ্চার মত দেখা যায় বা মনে হয়, তা দিয়ে কুরবানি শুদ্ধ হবে, এরচেয়ে কম বয়সী হলে হবে না। পক্ষান্তরে উট,গরু, মহিষ এবং বকরির ক্ষেত্রে বর্ণিত বয়সের একদিন কম হলেও কুরবানি বৈধ হবে না। প্রসঙ্গত, কুরবানির পশুর বয়স আরবী মাস ও বৎসর হিসেবে গণনা করতে হবে। (শামী, ৯/৪৬৫-৬৬, হিন্দিয়া:৫/২৯৭)

চার পায়ের পশু যদি তিন পায়ে হাটে: আপনার কেনা পশু যদি চার পায়ে হাটতে না পারে, বা এক পা মাটিতে রাখতে না পারে অথবা ভরও করতে না পারে এমন পশুর কুরবানি জায়েয হবে না।
-জামে তিরমিযী ১/২৭৫, সুনানে আবু দাউদ ৩৮৭, বাদায়েউস সানায়ে ৪/২১৪, রদ্দুল মুহতার ৬/৩২৩, আলমগীরী ৫/২৯৭

জীর্ণশীর্ণ পশুর কুরবানি: কুরবানির পশু এমন জীর্ণশীর্ণ ও দুর্বল হওয়া, যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না- এমন পশু দিয়ে কুরবানি করা বৈধ হবে না। -জামে তিরমিযী ১/২৭৫, আলমগীরী ৫/২৯৭, বাদায়েউস সানায়ে ৪/২১৪

দাঁতবিহীন পশু দিয়ে কুরবানি: দাঁতবিহীন পশু বা এত বেশি দাঁত পড়ে গেছে যে, ঘাস বা খাদ্য খেতে পারে না, এবং চিবিয়ে খেতে পারে না। - এমন পশু নিয়েও কুরবানি করলে কুরবানি হবে না। -বাদায়েউস সানায়ে ৪/২১৫, আলমগীরী ৫/২৯৮

ভাঙা শিং বা ফাটা শিং এর পশু: যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙ্গে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হ