মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মিনায় কী আমল করবেন হাজিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী ♦

সৌদি আরবে আজ ৭ জিলহজ। পবিত্র হজ পালনের প্রস্তুতি গ্রহণও আজ থেকে শুরু হচ্ছে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমান পবিত্র নগরী মক্কায় অবস্থান করছে। সন্ধ্যায় ইহরাম বেঁধে লাব্বাইক ধ্বনিতে পথ-ঘাট মুখরিত করে দলে দলে রওয়ানা হবে মিনার দিকে।

যারা মক্কা ব্যতিত মদিনা কিংবা অন্যান্য স্থান থেকে মিনার উদ্দেশ্যে আসবে, তারা তাদের মিকাত থেকে ইহরাম বাঁধবে। সবার গন্তব্য ঐতিহাসিক মিনা প্রান্তর। কেননা আজ সন্ধ্যা থেকে আগামীকাল জোহরের আগেই সব হাজিকে পৌঁছতে হবে কুরবানির স্মৃতিবিজড়িত শহর মিনায়। আবার আগামী ১২ কিংবা ১৩ জিলহজ এ মিনা থেকেই হজের কার্যক্রম সমাপ্ত হবে।

পবিত্র নগরী মক্কা থেকে তাবুর শহর মিনার দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। হজ পালনকারীদের অনেকেই এ পথ পায়ে হেঁটে অতিক্রম করবে। ২০ বর্গকিলোমিটার আয়তনের মিনা প্রান্তরে ৮ জিলহজ জোহর থেকে ৯ জিলহজ ফজর পর্যন্ত অবস্থান করা সুন্নাত।

হজ পালনকারীদের অবস্থানের জন্য ইতোমধ্যে লক্ষাধিক তাবু স্থাপন করা হয়েছে। হজের কাজ সম্পাদনে ধর্মপ্রাণ মুসলমান নারী-পুরুষ ৬ দিন ৬ রাতের মধ্যে ৫ দিন ৫ রাতই অবস্থান করবে মিনার এ তাবুগুলোতে। ৯ জিলহজ ফজরের নামাজের পর মিনা থেকেই হজের মূল আনুষ্ঠানিকতা জাবালে রহমতের পাদদেশ ও মসজিদে নামিরা সংলগ্ন ঐতিহাসিক আরাফাত ময়দানে উপস্থিত হবে হাজিগণ।

মিনায় রওনা হওয়ার সময় বেশি বেশি তালবিয়া পড়তে হবে। আল্লাহ তায়ালার কাছে হজের আমল কবুল হওয়া এবং সহজ হওয়ার জন্য দোয়া করা জরুরি।

মিনায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা এবং পুরো সময় মিনাতেই থাকা। তালবিয়া, জিকির ও তিলাওয়াতে ব্যস্ত থাকা। হজের পাঁচ দিনের মধ্যে আজ প্রথম দিন। অতি মূল্যবান সময়। অল্প সময়ও জিকির-আজকার থেকে বিরত থাকা উচিত নয়। তাই জিকির ও ইবাদতে মগ্ন থাকা মিনার অত্যন্ত জরুরি আমল। অনর্থক গল্প-গুজব থেকে বিরত থাকতে হবে।

লেখক: প্রাবন্ধিক ও কলেজ শিক্ষক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ