শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ডাকাত সন্দেহে পাবনায় গণপিটুনিতে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনার সাঁথিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত শাহিন ও মাছির চরমপন্থি দলের সদস্য।

পুলিশ জানায়, গতরাতে চারজন চরমপন্থি সদস্য ক্যানেলপাড়া এলাকার সিদ্দিকের বাড়িতে ডাকাতি করতে যায়। এসময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী দুইজনকে গণপিটুনি দেয়। অন্য দু'জন পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় রাত তিনটার দিকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

নিহতদের বিরুদ্ধে সাঁথিয়াসহ বিভিন্ন থানায় ডাকাতি ও বিস্ফোরক আইনে বেশ কিছু মামলা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ