শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

দিল্লির হাসপাতালে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজধানী দিল্লির এআইআইএমএস নামক হাসপাতালের জরুরি বিভাগের নিকটে আগুনের ঘটনা ঘটে। তবে, কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায় শনিবার বিকেলে হাসপাতালের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে আগুনের সূচনা হয়। তারপর দ্রুতগতিতে ভবনের তৃতীয় তলায় আগুন ছড়িয়ে যায়। যে ভবনে আগুনের ঘটনা ঘটে তা হাসপাতালের ডাক্তারদের বিশ্রাম কক্ষ ও গবেষণাগার ছিল।

ফায়ার সার্ভিসের ৩৪টি ইউনিট উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে। তারা ভবন থেকে আটক সবাইকে নিরাপদে উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, বিকেল ৫টায় একটি ফোনের মাধ্যমে তারা আগুনের কথা জানতে পারেন।

সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও সুচিকিৎসার জন্য একই হাসপাতালে ভর্তি আছেন। কিন্তু তিনি আরেকটি ভবনে ছিলেন। ৯ আগস্ট থেকে হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইটে লিখেন, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করেছে। আমি সবাইকে শান্ত থাকার অনুরোধ করবো যেন উদ্ধারকারী দলের সদস্যরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ