শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

অতিরিক্ত ডিআইজি হলেন ২০ এসপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২০ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রদানপূর্বক পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এ আদেশ দেয়া হয়।

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত ২০ পুলিশ কর্মকর্তা হলেন- নৌ পুলিশ ঢাকার অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) মুহা. হাবিবুর রহমান, রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তানভীর হায়দার চৌধুরী, খুলনা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এসএম ফজলুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মুহা. কামরুল আহসান, এসবির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) প্রলয় চিসিম, এসবির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) এসএম আইনুল বারী, বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাবিবুর রহমান খান।

পিবিআই’র পুলিশ সুপার (এসপি) মুহা. আবুল কালাম আজাদ, নওগাঁ জেলার পুলিশ সুপার (এসপি) মুহা. ইকবাল হোসেন, শিল্পাঞ্চল পুলিশ ঢাকার পুলিশ সুপার (এসপি) মুহা. গোলাম রউফ খান, টিঅ্যান্ডআইএম ঢাকার পুলিশ সুপার (এসপি) মুহা. শফিকুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) শামীমা বেগম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সালমা বেগম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পলিশ কমিশনার (ডিসি) মিরাজ উদ্দিন আহম্মেদ।

নৌ পুলিশ ঢাকার পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ, ঢাকা জেলার পুলিশ ‍সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান, টিঅ্যান্ডআইএম ঢাকার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তবারক উল্লাহ, সিআইডি ঢাকার পুলিশ সুপার (এসপি) মোল্লা নজরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এস. এম. মোস্তাক আহমেদ খান ও চাঁদপুর জেলার পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ