শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইসরায়েলকে মার্কিন সাহায্য বন্ধের আহ্বান বার্নি স্যান্ডার্সের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলকে মার্কিন সাহায্য বন্ধ করে দেয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি অত্যন্ত অবমাননাকর বিষয়, আমেরিকার কংগ্রেসের একজন সদস্য এমন একটি ভূখণ্ডে যেতে পারবেন না যেটিকে আমরা শত শত কোটি ডলার সাহায্য দেই। ইসরায়েল যদি নারী কংগ্রেস সদস্যদের প্রস্তাবিত সফরের অনুমতি না দেয় তাহলে তেলআবিবকে অর্থসাহায্য দেয়া বন্ধ করে দিতে হবে।

এর আগে ইসরায়েল গত বৃহস্পতিবার ঘোষণা করে, মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট দলীয় নারী মুসলিম সদস্য ওমর ও তালিবকে অধিকৃত ভূখণ্ডে প্রবেশের অনুমতি দেয়া হবে না। ওই দুই কংগ্রেস সদস্য অতীতে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের দখলদারিত্বের সমালোচনা করার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি করেছে তেলআবিব।

ইসরায়েল এই প্রথম কোনো মার্কিন কংগ্রেস সদস্যকে প্রবেশাধিকার দেয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিল। এমনকি যুক্তরাষ্ট্রে ইসরায়েলের স্বার্থ রক্ষাকারী সংগঠন আইপ্যাকও তেলআবিবের এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ইলহান ওমর ও রাশিদা তালিবকে ইসরায়েল সফরের অনুমতি না দেয়ার জন্য ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছিলেন। বার্নি স্যান্ডার্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ আহ্বানেরও তীব্র নিন্দা জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২০ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী তালিকায় স্যান্ডার্সের নাম রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ