শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের সালনার কাথোরা এলাকায় এক বাড়িতে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণের আগুনে দগ্ধ চারজনের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকলিমার মৃত্যু হয় বলে তার ছেলের বউ সাদিয়া আফরিন সাথী জানান।

তিনি জানান, শনিবার রাতে হাসপাতালে তার শাশুড়ি মারা গেছেন। সেখানে ভর্তি শ্বশুরের অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে শনিবার ভোরে সালনার কাথোরা এলাকার ওই বাড়িতে বিকট বিস্ফোরণে আগুন ধরে চারজন দগ্ধ হন। এদের মধ্যে মুহা. ইয়াকুব আলী মণ্ডল, তার স্ত্রী আকলিমা ও আকলিমার বাবা নূর মুহাম্মদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া ইয়াকুবের ছেলে স্বপনকে গাজীপুরের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ইয়াকুব আলীর শরীরের শতভাগ, আকলিমার প্রায় ৯৫ শতাংশ এবং নুর মেহাম্মদের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। এর মধ্যে আকলিমা আক্তার মারা গেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ