শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ধর্ষণ মামলায় খুলনায় কর কমিশনারের ছেলে রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ছাত্রীকে (২০) ধর্ষণ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিঞ্জন রায়কে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শিঞ্জন রায় খুলনায় আয়কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের ছেলে।

আজ রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুর রহমান তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন জানালে মেট্রেপালিটন ম্যাজিষ্ট্রেট মুহা. শাহীদুল ইসলাম এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে কিছুটা সুস্থ হওয়ায় মামলার বাদী বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি ওই ছাত্রী ও তার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে স্বজনরা।

মামলার তদন্তকারী কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে ধর্ষণের বিষয়টি জানা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ