শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কমলাপুরে পরিত্যক্ত বগি থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়েস্টেশনের একটি পরিত্যক্ত বগির বাথরুম থেকে আসমা আকতার (১৭) নামে এক মাদরাসার ছাত্রীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় তার লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহত আসমা আকতার পঞ্চগড় সদর উপজেলার কোনাপাড়া গ্রামের মুহা. আব্দুর রাজ্জাকের মেয়ে। সে স্থানীয় খানবাহাদুর মাদরাসা থেকে এসএসসি সমমান পরীক্ষায় পাস করেছে। ৩ বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল তৃতীয়। এ সব তথ্য নিশ্চিত করেছেন নিহতের চাচা রাজু আহামেদ।

ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার উপ-পরিদর্শক (এসআই) মুহা. আলী আকবর বলেন, কমলাপুর থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, গলার চারদিকে কালো গোলাকৃতির দাগ ও কপালে ফোলা আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

তিনি আরও বলেন, কিভাবে তার মৃত্যু হয়েছে বা মৃত্যুর আগে ধর্ষণ করা হয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের চাচা রাজু আহামেদ বলেন, আসমা গত রোববার সকাল থেকে নিখোঁজ ছিল। সোমবার সংবাদ পেয়ে তাকে শনাক্ত করা হয়। বাঁধন নামে স্থানীয় এক যুবক তাকে ফুসলিয়ে নিয়ে গেছে বলে জানতে পেরেছি। বাঁধনও একটি মাদরাসার শিক্ষার্থী। আসমা নিখোঁজের পর থেকে ওই ছেলেকে এলাকায় পাওয়া যায়নি।

নিহতের পরিবারের ধারণা, বাঁধনই তাকে ফুসলিয়ে নিয়ে হত্যা করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ