শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

খুলনার সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী থেকে খুলনাগামী আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ঝিনাইদহের কোটচাঁদপুর স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় আট ঘণ্টা পর ট্রেনের বগি উদ্ধার ও লাইন মেরামতের পর খুলনার সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রোববার দিবাগত রাত ৩টা ৩৫ মিনিটে ট্রেনটি উদ্ধারের পর ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কাওছার মাহমুদ ভোরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে কোটচাঁদপুর স্টেশনে ট্রেনটি যাত্রাবিরতি দিয়ে চলা শুরু করলে স্টেশন এলাকার মধ্যে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বগি লাইনচ্যুত হওয়ার ফলে সাবদালপুর এলাকায় রূপসা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস এবং গোয়ালন্দ এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ