শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

চাঁদপুরে মাথাবিহীন মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুরের মতলবে সোহেল রানার (১৭) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। নিহত সোহেল রানা দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের নন্দীখোলা সিনিয়র ফাজিল মাদরাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিহতের মা সামছুন নাহার জানান, আমার ছেলে রাতের খাবার খেয়ে পাশের হাজী বাড়ির খৎনা অনুষ্ঠানে যাবে বলে ঘর থেকে বেরিয়ে যায়। তার বড় ভাই অনুষ্ঠান থেকে রাত ২টার সময় ঘরে আসে। সোহেল রানা তখন ঘরে ফিরে না। সকালেও ঘরে না ফিরলে আশপাশে খোঁজ খবর নেয়া হয়।

সোহেলে মা বলেন, আমার কোন দুশমন নাই। কে আমার ছেলেকে মারলো। আমি আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।

নিহতের বাবা জমির হোসেন জানান, অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বেলা ১২টার দিকে আমি ও আমার শ্যালক আবুল কালামসহ তার পরিত্যক্ত নতুন বাড়িতে খোঁজ করতে যাই। সেখানে ঘরে তাকে না পেয়ে পার্শ্ববর্তী পুকুর পাড়ে গিয়ে দেখতে পাই আমার সোহেলের মস্তকবিহীন দেহ পড়ে আছে।

পিবিআই পুলিশ পরিদর্শক মুহা. মাহবুব বলেন, সোহেলের দেহের বাম দিকে ডেগার মারার দাগ রয়েছে। দেহ থেকে মাথা আলাদা। মাথা পাওয়া যায়নি। শরীরের নিচের অংশে বস্ত্রাদি ছিল না। আমরা এ হত্যার আলামত সংগ্রহসহ মামলার ছায়া তদন্ত হিসেবে কাজ করবো।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, তার বাবার ধারণা সোহেলের মামা আবুল কালাম সোহেলকে নতুন মোবাইল দিয়েছে। ওটার জন্য হয়তো তাকে মেরে ফেলা হয়েছে। এছাড়াও অনেক বিষয় আছে সেগুলো নিয়ে কাজ করছি।

তবে পূর্ব শত্রুতার জের থেকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তদন্ত চলছে ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ