শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে সেনা সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ে একজন সেনাসদস্য নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর বলছে, রোববার রিজিয়নের রাজস্থলী আর্মি ক্যাম্প হতে চার কিলোমিটার দক্ষিণে পোয়াইতুখুম নামক এলাকায় সকাল ১০টার দিকে সেনাবাহিনীর একটি নিয়ামিত টহল দলের ওপর সস্ত্রাসীরা অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে।

ফলশ্রুতিতে, সৈনিক নাসিম (১৯) নামে একজন সেনাসদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহত সেনাসদস্যকে তৎক্ষণাৎ হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বর্তমানে ওই স্থানে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এলাকার নিরাপত্তাব্যবস্থা সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ