শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নিখোঁজের ২৩ ঘণ্টা পর মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ২৩ ঘণ্টা পর
হারুন (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থীর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

গতকাল সোমবার দুপুর ১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত হারুন (১৪) লালপুর উপজেলার মোহরকয়া এলাকার জাকারিয়ার ছেলে এবং মাদরাসার শিক্ষার্থী।

লালপুর থানার ওসি সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দুপুর ২টার দিকে হারুন গোসল করার জন্য মোহরকয়া এলাকায় ইটভাটার পাশে পদ্মা নদীতে নামে। গোসলের একপর্যায়ে সে নিখোঁজ হয়।

খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করলেও গভীর রাত পর্যন্ত কোনো খোঁজ পায়নি। পরে সোমবার বেলা ১টার দিকে তার ভাসমান দেহ উদ্ধার করা হয়।

সোমবার দুপুর ১টার দিকে ঘটনাস্থলের ৩০০ গজ দূরে ভাটির দিকে হারুনের ভাসমান মৃতদেহ দেখে উদ্ধার করে স্থানীয়রা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ