শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

রাজশাহীতে স্টাইল করে চুল-দাড়ি কাটায় নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপজেলার সব সেলুন মালিককে নিয়ে বৈঠকে বসে ছাত্র, তরুণ ও যুবকদের স্টাইলিশ চুল-দাড়ি না কাটতে অনুরোধ জানিয়েছেন রাজশাহীর বাঘার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

গতকাল সোমবার বিকালে উপজেলার ইউএনও সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় ছাত্র ও উঠতি বয়সের যুবকদের মডেলদের স্টাইলে চুল কাটাসহ দাড়ি ও গোঁফ রঙ না করার বিষয়ে সেলুন মালিকদের সতর্ক করা হয়। এছাড়া হেয়ার স্টাইলের কোনো ক্যাটালগ দোকানে না রাখার ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা বলেন, উপজেলা সেলুন সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সমিতির সদস্যদের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যারা এ সব কথা অবজ্ঞা করে 'বখাটে স্টাইলে' চুল-দাঁড়ি কাটবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

থানার ওসি নজরুল ইসলাম বলেন, মডেলদের অনুকরণে চুল, দাড়ি ও গোঁফ কাটার বিষয়ে প্রায় সময়ই ছাত্র ও যুবকদের অভিভাবকরা ও শিক্ষকরা মৌখিকভাবে অভিযোগ করেন। যে সব ছাত্রের বিরুদ্ধে অভিযোগ, তারা সবাই সপ্তম থেকে একাদশ শ্রেণির ছাত্র।

তিনি বলেন, এই ছেলেরা বিভিন্ন স্টাইলে চুল কেটে বখাটেদের মতো ঘোরাফেরা করে। এতে তারা সমাজের ভাবমূর্তি নষ্ট করছে। তাদের দেখতেও অনেকটা বেমানান লাগে। ওই ছাত্র, যুবকরা ইভটিজিংসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে।

বখাটে' স্টাইলে মডেলিং করে চুল কাটার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, 'বখাটে স্টাইলে' চুল কাটার পোস্টারও সেলুন থেকে সরিয়ে ফেলতে বলা হয়েছে।

বৈঠকের পর উপজেলা সেলুন (শীল সমিতি) সমিতির সাধারণ সম্পাদক বাচ্চু বলেন, প্রশাসনের নির্দেশনায় আমরা স্টাইল করে চুল, দাড়ি ও গোঁফ কাটা বন্ধ করে দিয়েছি। কেউ স্বাভাবিকভাবে চুল কাটাতে রাজি না হলে প্রশাসনকে জানাতে বলা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ