শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সকালে অবৈধ দোকান উচ্ছেদ করলে বিকেলে আবার বসে: সাঈদ খোকন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, সকালে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হলে বিকেলে তা আবার বসে যায়।

মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব মশক দিবস উপলক্ষে আয়োজিত পরিছন্নতা কার্যক্রম তদারকি করতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সাঈদ খোকন।

ডিএসসিসি মেয়রের পূর্ব ঘোষিত কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢামেক হাসপাতাল এলাকার আশপাশের ৫০০ অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

এ সময় সাঈদ খোকন বলেন, ঢামেক হাসপাতালের আশেপাশে ও ফুটপাতে যে সব দোকানপাট রয়েছে সেগুলো আমি কতবার উচ্ছেদ করেছি তা আমি নিজেও বলতে পারব না। কিন্তু বাস্তবতা হচ্ছে উচ্ছেদের কয়েক ঘণ্টা পর আবার দোকানপাট বসছে। কয়েক ঘণ্টা আমরা ধরে রাখতে পারি, এর বেশি পারি না।

তিনি বলেন, উচ্ছেদ অভিযানের জন্য কমপক্ষে ১৫-২০ দিনে আগে পুলিশ রিকুইজিশনের জন্য আবেদন করতে হয়। কারণ, পুলিশ নানা কাজে ব্যস্ত থাকে। সব আয়োজন শেষে আমরা যখন পুলিশ পাই তখনই অভিযান পরিচালনা করি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এত আয়োজনের মধ্য দিয়ে যখন আমরা উচ্ছেদ করি, আবার এর কয়েক ঘণ্টা পরেই দোকানপাট ফিরে আসে।

তিনি আরও বলেন, যদি স্থানীয় প্রশাসন অথবা স্থানীয় পুলিশ এ বিষয়ে তদারকি করতো তাহলে হয়তো এমন হতো না। সিটি করপোরেশনের যদি নিজেস্ব পুলিশ থাকতো তাহলে এ বিষয়গুলো সার্বক্ষণিক নজরদারি করা যেত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ