শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইমরান খানের সঙ্গে দেখা করতে চান বিল গেটস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের আগ্রহ পোষণ করেছেন মাইক্রোসফটের মালিক বিল গেটস।

বিল গেটসের পক্ষ থেকে ইমরান খানকে পাঠানো এক চিঠিতে এ আগ্রহের কথা জানান তিনি।

খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে পোলিও নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানকে ধন্যবাদ জানিয়ে চিঠি লেখেন বিশ্বসেরা এ ধনকুবের।

পোলিও নিয়ন্ত্রণে পাকিস্তান সরকারের নেয়া উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বিল গেটস বলেন, পোলিও দূর করতে হলে আগে পিতা-মাতার মন থেকে সবধরণের সংশয় দূর করতে হবে।

পোলিও নিয়ন্ত্রণে পাকিস্তান সরকারের নেয়া আইপিআই প্রোগ্রামকে আরও কার্যকরী করার আহ্বান জানান বিশ্বখ্যাত সফটওয়ার কোম্পানী মাইক্রোসফটের মালিক।

স্বাস্থ্যখাতে পাকিস্তান সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে আগামী সেপ্টেম্বেরে জাতিসংঘ অধিবেশনের সময় ইমরান খানের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন বিল গেটস।

এর আগে ডোনাল্ড ট্রাম্প অর্থ সহায়তা বন্ধের ঘোষণার পর পাকিস্তানকে অর্থ সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন বিল গেটস। এ জন্য বিল গেটস পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রীকে একটি চিঠিও লিখেছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) মতে, বিশ্বে পোলিও রোগের প্রকোপ সবচেয়ে বেশি আফগানিস্তান, নাইজেরিয়া ও পাকিস্তানে। পোলিও নিয়ন্ত্রণে ডাব্লিউএইচও এবং বিল গেটস পাকিস্তানকে আর্থিক সহায়তা করে আসছে। সূত্র: জিয়ো নিউজ উর্দূ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ