শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইশা ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে শহরের একরামপুর এলাকার আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম রিয়াদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মুহাম্মাদ সিরাজুল ইসলাম।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইশা ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা সভাপতি ইমদাদুল্লাহ মাহবুব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য জোবায়ের আহমাদ।

জেলা শাখা সাধারণ সম্পাদক এইচ এম সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আল আমীন সিদ্দিকী, জেলা ইশা ছাত্র আন্দোলনের সাবেক সহ সভাপতি নাজিমুদ্দীন খান।

পরে ইশা ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা শহরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শহীদী মসজিদের সামনে থেকে বের হওয়া র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় জেলা ইশা ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মুহা. আবরারুল হক, সাংগঠনিক সম্পাদক মুহা. আবু বকর, প্রশিক্ষণ সম্পাদক মুহা. আবু হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাঈম, আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক মুহা. ত্বয়াসিন আহমাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ