শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

এবার যুক্তরাষ্ট্রের ড্রোন ধ্বংস করল ইয়েমেনের হুতিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের একটি ড্রোনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

মঙ্গলবার (২০ আগস্ট) রাজধানীর দক্ষিণ-পূর্বে অবস্থিত ধামার গভর্নমেন্টে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই ড্রোনটি ধ্বংস করা হয় বলে জানান তারা।

হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, এমকিউ-৯ টাইপের ড্রোনটিকে স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে গুলি করে ধ্বংস করা হয়; যেটি জনসমক্ষে আনা হবে। সাবা নিউজ এজেন্সির বরাতে তুরস্কের গণমাধ্যম ইয়েনি শাফাক এ তথ্য জানায়।

ইয়াহিয় সারি সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীকে সতর্ক করেছিল, ইয়েমেনের আকাশসীমাটি যেন আগের মতো লঙ্ঘিত না হয়; তাদের এ ধরনের পদক্ষেপ নেয়ার আগে সাবধানতার সঙ্গে চিন্তা করতে হবে।

শত্রু বিমান ধ্বংস করার সক্ষমতা অর্জন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সামনের দিনগুলোতে আরও বড় বিস্ময় অপেক্ষা করছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বলা হয়, ধামার শহরে হুতিদের তিনটি পয়েন্টে বিমানহামলা চালিয়েছে জোটবাহিনী। তবে জোটের হামলার বিষয়ে হুতি বিদ্রোহীরা কোনো মন্তব্য করেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ