শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মাগুরায় একই দড়িতে নবদম্পতির ‘আত্মহত্যা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় গ্রামে মঙ্গলবার রাতে নীরব বিশ্বাস (২০) এবং শ্রাবণী বিশ্বাস(১৮) নামের এক নবদম্পতি একই সঙ্গে একই দড়িতে গলায় ফাঁস নিয়ে ‘আত্মহত্যা’ করেছেন।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, মাগুরা সদর থানার রাঘবদাইড় গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নীরব বিশ্বাস পাশের শালিখা উপজেলার দনেশ্বরগাতি গ্রামের বিশ্বজিৎ বিশ্বাসের মেয়ে শ্রাবণী বিশ্বাসের সঙ্গে প্রেম করে বাবা-মায়ের অমতে তিন সপ্তাহ আগে বিয়ে করেন। এরপর মেয়েটি স্বামীর বাড়িতে এসে দাম্পত্য জীবনযাপন শুরু করেন।

শ্রাবণীর বাবা মা এ ঘটনা কিছুতেই মেনে নিতে না পেরে তাদেরকে নানাভাবে হয়রানি শুরু করেন। পরে ওই নব দম্পতি অতিষ্ঠ হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন এবং রাতে নীরব বিশ্বাসের বাড়িতে নিজ ঘরে স্বামী-স্ত্রী একই দড়িতে গলায় ফাঁস দিয়ে একই সঙ্গে আত্মহত্যা করেন।

খবর পেয়ে মাগুরা থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা মর্গে পাঠায়। ওসি বলেন, এ ঘটনায় মাগুরা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ