শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৬৬৭০ হাজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজ পালন শেষে সৌদি আরব থেকে ঝামেলাবিহীনভাবে মোট ১৬ হাজার ৬৭০ জন হাজি বাংলাদেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৯টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ২৬টিসহ মোট ৪৫টি ফিরতি হজ ফ্লাইটে তারা দেশে ফিরেন।

গত ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। গত চারদিনে মোট ৪৫টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। বাকি হাজিদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে।

বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে গতকাল মঙ্গলবার প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল বারকাত মুহাম্মদ আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ বছর হাজিরা কোনো ঝামেলা ছাড়াই দেশে ফিরতে পারছেন বিধায় আলোচকরা সন্তুষ্টি প্রকাশ করেন। বর্তমানে একদিকে সৌদির রাজকীয় সরকারের ডিজিটাল ব্যবস্থাপনায় হজ পালন পদ্ধতি (অনলাইনে হজযাত্রীদের রেজিস্ট্রেশন, ভিসা ইস্যু, বাড়ি ভাড়া, খাবারসহ সকল প্রক্রিয়া) প্রবর্তন করায় সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করে হাজিরা দেশে ফিরে আসছেন বলে জানানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ