শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আফগানিস্তানে ২ মার্কিন সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে দুই মার্কিন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ন্যাটো রেজোলুট সাপোর্ট (আরএস) মিশন।

গত বুধবার কোথায়, কিভাবে এবং কি করণে এ দুই সেনা নিহত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যম তোলো নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নীতি অনুসারে কোন সেনা সদস্য সামরিক অভিযানে নিহত হলে তাদের নিকটাত্মীয়দের সেই খবর দেওয়ার ২৪ ঘণ্টা পর্যন্ত নিহত সেনার নাম পরিচয় অন্যদের কাছে প্রকাশ করা হয় না।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত আফগানিস্তানে সামরিক অভিযানে এ নিয়ে মোট ১০ জন মার্কিন সেনা নিহত হলেন। গত বছর আগস্ট মাস পর্যন্ত এ সংখ্যা ছিল ১২ জন।

পেন্টাগন জানায়, সর্বশেষ গত ২৫ জুন আফগানিস্তানের উরুগজান প্রদেশে অভিযান পরিচালনার করার সময় মাস্টার সার্জেন্ট বি রাইলি এবং সার্জেন্ট জি জনস্টন হালকা অস্ত্রের গুলিতে নিহত হন।

২০০১ সালে তালেবান সরকার উৎখাত করার লক্ষ্যে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত এ অভিযানে কমপক্ষে দুই হাজার ৩০০ মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ হাজার ৪০০ সেনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ