শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আফগান যুদ্ধে প্রতিবেশী মুসলিম দেশগুলোর সহায়তা চাইলেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে সন্ত্রাস নির্মূলে ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, রাশিয়া ও তুরস্কের এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, শুধুমাত্র আমেরিকাই ৭০০০ মাইল দূর থেকে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

হোয়াইট হাউসে বুধবার কথা বলতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কখা বলেন। খবর আল আরাবিয়া-এর।

আফগানিস্তানে আইএস-এর উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, বলেন, আফগানিস্তান থেকে আমরা সন্ত্রাসীদের শতভাগ তথাকথিত খেলাফত ধ্বংস করে দিয়েছি। সেখানে একমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া সামরিক জোটের অন্য দেশগুলোর ভূমিকা খুবই নগণ্য।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, সন্ত্রাস নির্মূলের জন্য আমরা এখানে আরও ১৯ বছর যুদ্ধ করতে পারব না। এ জন্য প্রতিবেশী দেশগুলোর উচিত এ ব্যাপারে পদক্ষেপ নেয়া।

তিনি আরও বলেন, 'এই দেশগুলিকেও লড়াই করতে হবে কারণ আমরা কি সেখানে আরও ১৯ বছর থাকতে চাই? আমার তা মনে হয় না। কাজেই রাশিয়া, ইরাক, ইরান, তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের মতো দেশগুলিকেও কিছু ক্ষেত্রে লড়তে হবে।'

সূত্র: আল আরাবিয়া ডটনেট।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ