শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কক্সবাজারে রাস্তায় ফেলে ছাত্রলীগ সভাপতিকে হাতুড়ি পেটা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী তামজিদ পাশাকে নৃশংসভাবে কুপিয়েছে সন্ত্রাসীরা। এতে মারাত্মক আহত হয়েছেন তিনি। এ সময় তার সঙ্গে থাকা ছাত্রলীগ নেতাসহ আরও তিনজনকেও আঘাত করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার বিকেলে খুরুশকুল তেতৈয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তেতৈয়া এলাকার বাদশা মিয়ার ছেলে শেখ কামালের নেতৃত্বে পুতিয়া, লুতিয়া ও আজিজুল হকসহ ১০-১২ জনের একদল সন্ত্রাসী এ হামলা চালায় বলে অভিযোগ করা হচ্ছে।

হামলার শিকার ছাত্রলীগ সভাপতি কাজী তামজিদ পাশা খুরুশকুল তেতৈয়া এলাকার শফিউল হকের ছেলে। অন্য আহতরা হলেন- একই এলাকার আবুল কালামের ছেলে মোহাব্বত (২৮), ছাত্রলীগ নেতা বাপ্পী (২৭) ও আবুল কাশেম জয় (২৮)। তাদের সবাইকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার শিকার সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী তামজিদ পাশার বড় ভাই দিদারুল হক বলেন, বেড়িবাঁধের পাশের পৈতৃক জমির চাষ দেখভাল শেষে আসার পথে তামজিদ পাশা ও তার সঙ্গে থাকা যুবকদের ওপর হামলা করে সন্ত্রাসীরা।

এ সময় তামজিদ পাশাকে মাথায় ও শরীরে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে হামলাকারীরা। অন্য যুবকদের হাতুড়ি ও অন্যান্য অস্ত্র দিয়ে আঘাত করা হয়। মারাত্মক আহত তামজিদকে নিয়ে তার সঙ্গীরা পালিয়ে যায়। এতে প্রাণে রক্ষা পান তারা। খবর পেয়ে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তামজিদ পাশার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন খন্দকার বলেন, হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ