শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কোন সুরাহা ছাড়াই শেষ হলো চামড়া নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো কাঁচা চামড়া ব্যাবসায়ী ও ট্যানারি মালিকদের নিয়ে এফবিসিসিআইয়ের বৈঠক।

তবে ট্যানারিগুলোকে তিন ধাপে আড়তদারদের বকেয়া পরিশোধ করতে বলেছে এফবিসিসিআই। এ নিয়ে ৩১ আগস্ট আবারও বৈঠকের সিদ্ধান্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের সম্মেলন কক্ষে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সারা দেশের কাঁচা চামড়া ব্যাবসায়ী, ট্যানারি মালিক ও এফবিসিসিআইয়ের নেতারা অংশ নেন। বৈঠকে ২০১৫ সাল থেকে এ পর্যন্ত সব বকেয়া দ্রুত ফেরতের দাবি জানান আড়তদাররা।

বকেয়া টাকার পরিমাণ এবং তা কীভাবে ও কত দিনে পরিশোধ করা হবে, তা নিয়ে আগামী সপ্তাহের মধ্যে ট্যানারি মালিক ও আড়তদারদের সিদ্ধান্ত নিতে বলেছে এফবিসিসিআই। সম্প্রতি কোরবানির পশুর চামড়ার দর ব্যাপকভাবে পড়ে যাওয়ায় বিষয়টি আলোচনায় আসে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ