শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

গোয়ালন্দ থানার সাবেক ওসির কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় রাজবাড়ীর জেলার গোয়ালন্দ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে সাত বছর ও তার স্ত্রী জাকিয়া ইসলাম অনুকে দুই বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

কারাদণ্ডের পাশাপাশি সাইফুল ইসলামকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। অপরদিকে তার স্ত্রী জাকিয়া ইসলাম অনুকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস তাকে কারাদণ্ডের আদেশ দেন।

এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের আরেক মামলায় সাইফুল ইসলামকে পৃথক দুই ধারায় আরও সাত বছর কারাদণ্ডের আদেশ দেন আদালত।

দুদকের আইনের ২০০৪ এর ২৬(২) ধারায় দুই বছর কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

দুদক আইনের ২০০৪ এর ২৭(১) ধারায় পাঁচ বছর কারাদণ্ড দুই লাখ টাকা জরিমানাও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ