শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ঠাকুরগাঁওয়ে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ৩১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সদর উপজেলার সালন্দর ইউনিয়নে দুটি বাসের সংঘর্ষে ড্রাইভারসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩১ জন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ইউনিয়নের ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের পুরাতন ডেনিস হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজু এন্টাপ্রাইজের ড্রাইভার বাবুল (২০), বাসযাত্রী পঞ্চগড়ের চকলাই হাট এলাকার কামরুজ্জামান বাবু (৪২) ও ঠাকুরগাঁওয়ের নারগুন এলাকার আবুল কালাম আজাদ (৩৫)।

নিহত কামরুজ্জামান বাবু ব্যাংক কর্মকর্তা বলে জানা গেছে। আহদের মধ্যে ২৮ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক, ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানায় চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ডেনিস হাসপাতালের সামনে সকালের দিকে সোনার বাংলা পরিবহনের বাস রাজু এন্টারপ্রাইজের বাসকে পাশ কাটিয়ে যাওয়ার সময় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাজু এন্টারপ্রাইজের ড্রাইভার ও একজন যাত্রী।

পরে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনার পথে আরেকজন মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মফিদার রহমান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ