শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

হাইকোর্টের ৩ বিচারপতিকে সাময়িক অব্যাহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাইকোর্টের তিন বিচারপতিকে তাদের দায়িত্ব পালন থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার এ কারণে সুপ্রিম কোর্টের নিয়মিত কার্যতালিকায় তাদের নাম রাখা হয়নি। সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অব্যাহতি পাওয়া বিচারপতিরা হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ কে এম জহুরুল হক।

তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে এই পদক্ষেপ নেয়া হয়েছে। তবে সুনির্দিষ্ট কোনো অভিযোগের বিষয়ে কিছু জানাতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্র।

এর আগে গত ১৬ মে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহুরুল হকের হাইকোর্ট বেঞ্চের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে নিম্ন আদালতের মামলায় হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছিল।

ন্যাশনাল ব্যাংকের ঋণ সংক্রান্ত এক রিটে এমনটা ঘটে বলে অভিযোগ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

ওই ঘটনার সঙ্গে অব্যাহতির কোনো সম্পর্ক আছে কিনা তা স্পষ্ট করেননি সুপ্রিম কোর্ট প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ