শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

২২ দিনের শিশুকে বিক্রির চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনা জেলার সদর উপজেলার হেমায়েতপুরে ২২ দিনের এক মেয়ে শিশুকে বিক্রির চেষ্টাকালে চারজনকে আটক করেছে পুলিশ।

গত বুধবার কিসমত প্রতাপপুরের আব্দুল্লাহর বাড়ি থেকে শিশুসহ চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- হেলাল মন্ডল (৩৫) ও তার স্ত্রী আন্নি খাতুন (৩০), শ্বশুর আব্দুল্লাহ (৬০) এবং শাশুড়ি রুবি খাতুন (৫২)।

হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাবিবুর রহমান জানান, বুধবার প্রতিবেশী এক নিঃসন্তান দম্পতির কাছে ২০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রির চেষ্টাকালে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ফাঁড়ির একটি দল গিয়ে বাচ্চাসহ চারজনকে আটক করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে হেলাল জানিয়েছে, ঢাকার উত্তরার শফিকুল ইসলাম নামের এক হতদরিদ্র ব্যক্তির সন্তান এই শিশু।

শহরের বিসিক ১নং গেট এলাকায় তাদের এক নিঃসন্তান আত্মীয়ের জন্য তিনদিন আগে শফিকুলের নিকট থেকে প্রতিপালনের জন্য তারা শিশুটিকে নিয়ে আসেন।

পাবনায় আনার পর হেলালের সেই আত্মীয় শিশুটিকে গ্রহণে অস্বীকৃতি জানালে শিশুটিকে অন্য কোন নিঃসন্তান দম্পতির কাছে দেয়ার চেষ্টা করছিল।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, হেলালের বক্তব্যের সত্যতা জানতে পাবনা থেকে পুলিশের একটি দল শিশুটির বাবা শফিকুলের খোঁজে ঢাকায় রওনা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সে পর্যন্ত শিশুটি পুলিশের হেফাজতে থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ