শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

‘এফটিএএফ’র কালো তালিকায় পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী মান পূরণে ব্যর্থ বলে অভিযোগ তুলে পাকিস্তানকে শুক্রবার (২৩ আগস্ট) কালো তালিকাভুক্ত করেছে এশিয়া প্যাসিফিক গ্রুপ অফ ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফটিএএফ)।

মূলত এশিয়া প্যাসিফিক অঞ্চলে আর্থিক দুর্নীতির উপর নজরদারী চালায় এই টাস্ক ফোর্স। সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ সরবরাহ ও আর্থিক দুর্নীতির অভিযোগেই কালো তালিকায় এসেছে পাকিস্তানের নাম।

সংস্থার গাইডলাইন মেনে ৪০টি শর্তের মধ্যে ৩২টি শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। এ বছর জুন মাস থেকেই সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছিল এফটিএএফ। সন্ত্রাসবাদে অর্থ সরবরাহ নিয়ে এ সংস্থাকে ৪৫০ পাতার নথি জমা দিয়েছিল পাকিস্তান।

এই সংস্থার ৪১ সদস্যের কমিটিকে কোনোভাবেই নিজেদের পদক্ষেপগুলো নিয়ে বিশ্বাসযোগ্যতা প্রদর্শন করতে পারেনি পাকিস্তান ও এর জেরেই ব্ল্যাকলিস্টে নথিভুক্ত পাকিস্তান। এই তালিকার জেরে ব্যাহত হতে পারে বৈদেশিক সম্পর্ক।

আন্তর্জাতিক স্তরে অসহযোগীতার অভিযোগে আইএমএফ, বিশ্বব্যাংক ও ইউরোপীয় ইউনিয়নও বন্ধ করে দিতে পারে আন্তর্জাতিক আদান-প্রদান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ