শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মৌলভীবাজারে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় পুলিশ ও র‌্যাবের পৃথক দুটি অভিযানে এক নারীসহ চারজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এদের কাছ থেকে এক হাজার ৯০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।

আটকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে শ্রীমঙ্গলে অভিযানকালে আরও দুজন মাদক কারবারি পালিয়ে যায়।

আটককৃতরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার বেলতলী গ্রামের মৃত মতি মিয়ার ছেলে মুহা. মইনউদ্দিন (৩২), একই এলাকার কামাল মিয়ার স্ত্রী সুরমা বেগম (৩০) এবং কমলগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের খলিল মিয়ার ছেলে তইয়বুর রহমান (২৮) ও ইউছুফ মিয়ার ছেলে নছিব আলী (২২)।

কমলগঞ্জ থানার এসআই চম্পক দাম জানান, বৃহম্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব জালালপুর গ্রামে অভিযান চালিয়ে তইয়বুর রহমান ও নছিব আলীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬০ পিছ ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এদিকে একইদিন সন্ধ্যায় র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মুুহা. মনিরুজ্জামান স্বাক্ষরিত
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৯, সিপিসি-৩ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা বুধবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলার বেলতলী গ্রামের সাজিদ মিয়ার বসতঘর থেকে ১ হাজার ৫০টি ইয়াবাসহ মুহা. মইনউদ্দিন ও সুরমা বেগমকে আটক করা হয়েছে।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সাজিদ মিয়া (৪৭) ও শামীম মিয়া (২৮) নামে আরও দুইজন মাদক কারবারি পালিয়ে যায়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মামলা দিয়ে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুস ছালেক জানান, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ