শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

একদিনে হাসপাতালে ১১৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ৫ মাসের শিশু জারিফ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জারিফ মারা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১১৭৯জন।

চিকিৎসকরা আরো জানান, ডেঙ্গু জ্বর নিয়ে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর জারিফের শারীরিক অবস্থার অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার বিকালে ময়মনসিংহ মেডিকেলে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। সন্ধ্যায় মারা যায় জারিফ।

ঢাকা মেডিকেলে এখনও ডেঙ্গু আক্রান্ত ৫৬৩ রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৮৫জন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেন পরিচালক বলছেন, মানুষ সচেতন হওয়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে। একই সাথে ডেঙ্গু আক্রান্ত জটিল রোগীর সংখ্যাও কমেছে। পাশাপাশি বেড়েছে সুস্থ হয়ে বাড়ি ফেরার হার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ