শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কাশ্মীরে জুমার নামাজের পর ব্যাপক বিক্ষোভ, সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরের সৌরা এলাকায় শুক্রবার ভারতীয় প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছিল। হঠাৎ করেই তা হিংসাত্মক হয়ে ওঠে।

বিক্ষোভকারীরা পাথর ছোঁড়া শুরু করলে এর জবাবে ছররা গুলি আর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। ওই সংঘর্ষ প্রায় দু’ঘন্টা ধরে চলেছে। খবর বিবিসি।

এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি অন্তত দু’জনকে আহত হতে দেখেছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আহতের সংখ্যা এখনও পর্যন্ত জানানো হয়নি।

৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর দু’সপ্তাহ আগে সৌরা এলাকাতেই শুক্রবারের নামাজের পরে প্রথম বড়সড় বিক্ষোভ হয়েছিল। গত শুক্রবারও নামাজের পর একটি শান্তিপূর্ণ মিছিল হয়েছিল। গতকাল জুমার নামাজের পর স্বাধীনতাপন্থী কিছু স্লোগান ওঠে।

তারপর একটি শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়। সেখানে তখন কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন। গত সপ্তাহের মতোই এই বিক্ষোভ মিছিল নানা অলি-গলি ঘুরে শেষ হয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই এক জায়গায় গলির ভেতর নিরাপত্তা বাহিনী ঢুকতে চেষ্টা করে। তখনই অশান্তি শুরু হয়।

পুলিশের গাড়ি যেন ভেতরে ঢুকতে না পারে সেজন্য বড় রাস্তা থেকে যত গলি ভেতরে ঢুকেছে সেইসব গলিগুলো খুঁড়ে রাখা হয়েছে। আবার কোথাও বড় বড় ব্যারিকেড দিয়ে রেখেছেন সেখানকার বাসিন্দারা। ভেতরে ঢুকতে গেলে পুলিশকে হেঁটেই ঢুকতে হবে। এরকমই একটা গলি দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে নিরাপত্তা বাহিনীর একদল সদস্য।

পুলিশ আর কেন্দ্রীয় বাহিনীর দল গলির ভেতরে ঢোকার চেষ্টা করতেই পাথর ছোঁড়া শুরু হয় একদিকে আর অন্যদিকে সব বাড়ি থেকে টিন বাজানো হয়। সবাই বাড়ি থেকে বেরিয়ে ওই গলি দিকে দৌড়াতে থাকে।

একদিক থেকে পাথর ছোঁড়া হচ্ছে, অন্যদিক থেকে ছররা গুলি, কাঁদানে গ্যাস আর গোলমরিচের গোলা ছোঁড়া হচ্ছিল। এতে দু’জন ছররা গুলিতে আহত হয়েছে। একজনের চোখ থেকে রক্ত বেরুচ্ছিল আর অন্য একজনের ঘাড়ে ছররা গুলির আঘাত লেগেছিল।

কিন্তু জাতিসংঘের কার্যালয়ের দিকে যাওয়ার একটি বাদে সব রাস্তাই বন্ধ করে দেয়া হয়েছিল সকাল থেকেই। সেখানে ব্যাপক নিরাপত্তা জারি করা হয়েছিল। সেদিকে কোনও মিছিল যেতে পারেনি।

৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর তৃতীয় সপ্তাহের মতো শুক্রবারের নামাজের জন্য বড় জমায়েতের অনুমতি দিচ্ছে না প্রশাসন। সোপিয়ান, কুলগাম, বারামুল্লা, কুপওয়াড়া এবং অনন্তনাগ এলাকাতেও একই ধরণের বিধিনিষেধ চালু রয়েছে। মাইক বাজানোরও অনুমতি নেই কোনও মসজিদে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ