শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কাশ্মীর সফরে বাধা, যা বললেন রাহুল গান্ধী (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়ার কথা ছিল ৮ বিরোধী দলের ১১ নেতার কিন্তু শ্রীনগর বিমানবন্দরে তাদের আটকে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ বিরোধীপক্ষ ।

নয়াদিল্লিতে ফিরে রাহুল গান্ধি জানিয়েছেন কয়েকদিন আগে জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক সেখানকার পরিস্থিতি চাক্ষুষ দেখার জন্য তাকে আহ্বান জানিয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও বিমানবন্দরেই তাদের আটকে দেওয়া হয়েছে । দুর্ব্যবহার করা হয়েছে উপস্থিত সাংবাদিক ও ফোটোজার্নালিস্টদেরও ।

কেন্দ্র শুরু থেকেই দাবি করছে ৩৭০ ধারা প্রত্যাহার পরবর্তী জম্মু-কাশ্মীরে পরিস্থিতি স্বাভাবিক আছে কিন্তু এই ঘটনা থেকেই স্পষ্ট যে কাশ্মীরের পরিস্থিতি কোনওভাবেই স্বাভাবিক নয়, জানিয়েছেন রাহুল ।

কংগ্রেসের তরফ থেকে প্রকাশিত এই ভিডিওতে দেখা গিয়েছে বিমানবন্দরে আটকে দেওয়ার পর সেখানকার নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথোপকথন করছেন রাহুল । 'কেন্দ্র দাবি করছে সবকিছু স্বাভাবিক রয়েছে কিন্তু যদি সব স্বাভাবিক থাকে তাহলে আমাদের আটকানো হচ্ছে কেন?' সরাসরি প্রশ্ন করেছেন রাহুল ।

তিনি জানিয়েছেন যদি সেখানে ১৪৪ ধারা জারি থাকে তাহলে একা যেতেও প্রস্তুত তিনি ।

এদিকে, কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে কাশ্মীর পরিস্থিতি দেখার জন্য সেখানে আমন্ত্রণ জানিয়েছিলেন গভর্নর সত্যপাল মালিক। অথচ স্থানীয় প্রশাসনের বাঁধায় আজ শনিবার রাহুলের নেতৃত্বে বিরোধীদের একটি প্রতিনিধি দলকে শ্রীনগর বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে।

এরপর কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিক বলেছেন, রাহুলের সফরে সদুদ্দেশ্য ছিল না। তিনি কাশ্মীর ইস্যুতে রাজনীতি করতে চেয়েছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ