শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

‘ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের কোনো প্রতিষ্ঠানের অবহেলার নজির নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের কোনো প্রতিষ্ঠানের অবহেলার নজির নেই।

শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।

সমন্বিত ও সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে পরিস্থিতি তদারকি করছেন। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিয়ন্ত্রণে প্রথম দিকে প্রক্রিয়া ধীরগতি হলেও বর্তমানে সরকারের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। এক মুহূর্তের জন্যও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের কোনো শাখা কোনো প্রতিষ্ঠান শৈথিল্য প্রকাশ প্রদর্শনের নজির নেই।

তিনি বলেন, আমি বিআরটিসির ব্যাপারে কঠিন হতে চলেছি। বিআরটিসি থেকে দুর্নীতি-অনিয়ম বন্ধ করা হবে। নতুন গাড়িগুলো এসে বহর আরো সমৃদ্ধ হয়েছে। আপনারা সহযোগিতা করলে বিআরটিসিকে লাভবান করা সম্ভব। এই প্রতিষ্ঠানকে লাভজনক করার প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করবো।

তিনি আরও বলেন, দুনীতিমুক্ত না হলে বিআরটিসি লাভের মুখ দেখবে না। লাভের গুড় এখানে পিপড়ায় খেয়ে ফেলে। লাভের গুড় যখন পিপড়ায় খেয়ে ফেলে তখন লোকসান ছাড়া লাভ হবে না। বিআরটিসিকে লাভজনক করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ